সবং-এ তৃণমূলের উদ্যোগে একুশে জুলাই এর প্রস্তুতি সভা - The News Lion

সবং-এ তৃণমূলের উদ্যোগে একুশে জুলাই এর প্রস্তুতি সভা

 


দি নিউজ লায়নঃ   সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার ঐতিহাসিক একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়।  ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া,  প্রাক্তন বিধায়ক  গীতা রানী ভূঁইয়া, ব্লক তৃণমূল  কংগ্রেসের সভাপতি  অমল কুমার পান্ডা  সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।  


একুশে জুলাই প্রতিটি অঞ্চলে এবং বুথে বুথে পতাকা উত্তোলন করতে হবে এবং দলীয় আলোচনা সভার মধ্যে সমস্ত কর্মী নেতৃত্ব এলাকার মায়েদের বোনেদের নিয়ে ভার্চুয়াল সভায় যোগ দিতে হবে বলে  এই প্রস্তুতি সভায় বলেন ডাক্তার মানস ভুঁইয়া।


 তিনি আরো বলেন যে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দিকগুলি আলোচনা করে এই পবিত্র দিনটিকে স্মরণ করে রাখার জন্য সবাইকে উদ্যোগ নিতে আহ্বান করেছেন। সবং ব্লকের দলীয় অফিসে  রবিবার এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিটি বুথ  সভাপতি থেকে  অঞ্চল সভাপতি সহ দলের সক্রিয় কর্মীরা  উপস্থিত হয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.